রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মুকসুদপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, ভিডিও ভাইরাল

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সম্প্রতি মাদক বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাইকদিয়া গ্রামের মৃত ছবরউদ্দিন মোল্লার ছেলে মো. রুহুল মোল্লা ও তার স্ত্রী এর স্বামী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকাবাসীর দাবি, তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
এছাড়া একই গ্রামের মো. আজগার শেখ (পিতা: মৃত হালিম শেখ), স্থানীয়ভাবে ‘লম্বা হালিম’ নামে পরিচিত, এবং তার স্ত্রীর এর স্বামী বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদকের সহজলভ্যতার কারণে তরুণ ও যুবসমাজের একটি অংশ বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রুহুল মোল্লা নামের এক মাদক ব্যবসায়ী টাকা নিয়ে তার স্ত্রীকে দিয়ে ইয়াবা পৌছে দিচ্ছে মাদকসেবির হতে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

এলাকাবাসী অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews