রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

চুকনগর বাসস্ট্যান্ডে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:শনিবার বৃহস্পতিবার ২৭জুন ২০২৬: শনিবার সকাল ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ডে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন, সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত মাদকবিরোধী মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ ওলিয়ার হোসেন গাজী, ,‌প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনার সময়ের খবরের সড়ক চাই খুলনা জেলা সভাপতি সরদার বাদশা, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এম দেলোয়ার হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া উপজেলার নিরাপদ সড়ক চাই আহ্বায়ক মোঃ শাহজাহান জোমাদ্দার, সদস্য সচিব শেখ ফহরাদ হোসেন, নিরাপদ সড়ক চাই উপদেষ্টা সরদার দৌলত হোসেন,মোঃ আলাউদ্দিন মালী,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, মাহমুদ হোসেন মিতু, শেখ রাশেদ শান্ত, সমাধান এন,জি,ওর ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন,সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদকমুক্ত সমাজ চাই”, “মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন” ইত্যাদি স্লোগান সংবলিত ব্যানার হাতে নিয়ে চুকনগর বাসস্ট্যান্ডের প্রধান সড়কে অবস্থান নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। শুধু আইন প্রয়োগ বা পুলিশি তৎপরতা দিয়ে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ। বক্তারা চুকনগরসহ ডুমুরিয়ার প্রতিটি এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে উপস্থিত তরুণ ও শিক্ষার্থীরা ভবিষ্যতে মাদকের সাথে যুক্ত না হওয়ার এবং মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার শপথ গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews