রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

শ্যামনগরে সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে একাধিক পরিবারের সম্পত্তি দখল ও জীবন নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬জুন) সকাল সাড়ে এগারোটার সময় গোপালপুর ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অরবিন্দ গায়েনের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন কুমারেশ গায়েন, মোহন কুমার গায়েন ও সাবিত্রী গায়েন।
এসময় বক্তারা বলেন সাবেক আওয়ামীলীগ নেতা মুজিবুল হক মুজিব একজন ভূমিদস্যু সে(মুজিব) আমাদের সম্পত্তি দখলের জন্য তার ভাড়াটিয়া বাহিনী আমাদের জীবন নাশের হুমকি প্রদান করছে। আমরা খুব আতংকের মধ্যে দিন যাপন করছি। তারা অর্থশালী বেক্তি যে কোনো সময় আমাদের মারপিট করে সম্পত্তি দখল করে নিতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা সহ প্রশাসনের কাছে আমাদের আবেদন তদন্ত করে একটা ব্যাবস্থা গ্রহণ করেন। যাতে আমরা আমাদের সম্পত্তি শান্তিপুর্ন ভাবে ভোগ দখল করতে পারি।
অরবিন্দ গায়েন বলেন, গোপালপুর গ্রামের ভোলানাথ গাইনের পুত্র অরবিন্দ গাইনের জমি ও বাড়ী এবং মলয় কুমার গাইনের জমি ও বসত ভিটা জোর পুর্বক জোর পুর্বক দখলের জন্য আওয়ামীলীগের সন্ত্রাসী মোঃ মুজিবুল হকের নেতৃত্বে ২০/২৫ জনের ভাড়াটিয়া বাহিনী দেশিও অস্ত্র ও বড় ট্রাক্টর নিয়ে হিন্দু সম্প্রদায়ের রেকডিয় সম্পত্তি দখলের জন্য জমি ওবাড়িতে প্রবেশ করে চাষ করতে থাকে, এসময় আমরা শ্যামনগর থানার ওসিকে জানালে পুলিশ আসলে তারা পালিয়ে যায়। আর চাষ বন্ধ করে ট্রাক্টরটি পুলিশ জমি থেকে উঠিয়ে দেয়। তারা ইতিপূর্বে আমাদের নামে মিথ্যা মামলাও দিয়েছে।
এবিষয়ে অভিযুক্ত মুজিবুল হক মুজিব বলেন, তাদের সাথে আমার জমি নিয়ে বিরোধ চলছে। এ সম্পত্তি নিয়ে কোটে মামলাও চলমান। তারা রেকর্ড রুমের সিল স্বাক্ষর জালিয়াতি করায় তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকের নির্দেশে মামলা হয়েছে। সে মামলায় পিবিআই তদন্ত ও প্রমাণিত হয়েছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews