বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রায় দুই বছর পর আবারও চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা, ২৮ জুন থেকে আবেদন গ্রহণ শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা।

আগামী ২৮ জুন ২০২৬ থেকে টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। এতে চিকিৎসা, ভ্রমণ, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে ভারত ভ্রমণের সুযোগ আবারও উন্মুক্ত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত নিয়ম অনুযায়ী ২৮ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, অ্যাপয়েন্টমেন্ট ও অন্যান্য নির্দেশনা ভারতীয় ভিসা কর্তৃপক্ষ পর্যায়ক্রমে প্রকাশ করবে।

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে এবং ভিসা-সংক্রান্ত বিষয়গুলোও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধান করা হবে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের জনগণের যাতায়াত ও যোগাযোগ আরও সহজ হবে।
ভারতীয় টুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় বিশেষ করে চিকিৎসাপ্রার্থী, পর্যটক, ব্যবসায়ী এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী যাত্রীরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবেদনকারীদের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত বৃদ্ধি পেলে পর্যটন, চিকিৎসা ও অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল হবে বলেও সংশ্লিষ্টদের অভিমত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews