বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে এক যুবককে অপহরণ করে মারধর এবং বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ইউনুস আলী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুর ১টা ৩০ মিনিটে ইউনুস আলীর ছেলে ইয়াসিন ইসলাম ওহি (১৬) ধর্মতলা এলাকা থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক আটক করে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করা হয়।

অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে হামলাকারীরা তাকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার চেষ্টা চালায়। নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তিনি বাড়িতে ফিরতে সক্ষম হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার রড বাচ্চু, মেহেদী হাসান, জাহিদ হাসান শাওন, তারেক হাসান অন্তরসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগকারী ইউনুস আলী দাবি করেন, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে তার ছেলের ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, অভিযুক্তদের একটি চক্র এলাকায় বিভিন্ন জমি-সংক্রান্ত বিরোধে জড়িত রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, খোলাডাঙ্গা গাজীপাড়ায় ৫৩ দশমিক ৭৫ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। ওই জমির মূল মালিক ছিলেন শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড় এলাকার শেফালিকা বিশ্বাস। ২০০০ সালে তার মৃত্যুর পর তার দুই ছেলে ডা. রুয়েল বিশ্বাস ও আইজ্যাক রিপন বিশ্বাস উত্তরাধিকার সূত্রে জমিটির মালিক হন। তবে পরিবারের সাবেক কর্মচারী প্রশান্ত কুমার বিশ্বাস জালিয়াতির মাধ্যমে জমির কাগজপত্র তৈরি করে ওই চক্রের সহায়তায় জমির কিছু অংশ বিক্রি এবং অবশিষ্ট অংশ দখলের চেষ্টা করছেনও বলে অভিযোগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews