মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন বিসিক শিল্পনগরী, ঝিনাইদহ-এর ৩৫তম জেলা প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছেন বিএনপি শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী আরোয়াকান্দি ও ঝাটুরদিয়া গ্রামের মাঝামাঝি এলাকায় আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত একটি মিছিল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর প্রায় ২টা ৪০ মিনিটে রিকশা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ব্যানারে আয়োজিত ওই মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া করে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিল শেষে অংশগ্রহণকারীরা খুলনা-ঢাকা মহাসড়কে একটি ঝটিকা মিছিল করে চলে যাওয়ার সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ এবং নগরকান্দা কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। এ সময় দুইজনকে আটক করে নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন বাবু (৫৫), পিতা মৃত মরন বেপারী, সিরাজদিখান উপজেলার খিলগাঁও সাধু বাড়ি এলাকার বাসিন্দা এবং আলাউদ্দিন (৩৪), পিতা মৃত সিদ্দিক মাতুব্বর, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নওপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ভাঙ্গা উপজেলার মোল্লাবাড়ি এলাকার টিপু নামের এক ব্যক্তি তাদের সেখানে নিয়ে আসেন।
এ ঘটনায় নগরকান্দা থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews