বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ভেড়ামারা থানা পুলিশের হাতে মাদক সম্রাট তহিদুল আটক

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা: কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তহিদুল ইসলাম (৪০) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।আজ ২২ জুন ২০২৬ খ্রিঃ তারিখ (সোমবার) ভেড়ামারা থানার জগশ্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত তহিদুল ইসলাম জগশ্বর (রাজাপাড়া) এলাকার মৃত তফসের আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোঃ জাহেদুর রহমান এর বিশেষ নির্দেশনায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জগশ্বর এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে তহিদুল ইসলামকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান জানায়, গ্রেফতারকৃত তহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews