বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরের খান্দালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মনিরামপুর যশোর প্রতিনিধি: মনিরামপুর উপজেলার খান্দালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি জোরপূর্বক ও নিয়মবহির্ভূতভাবে গঠন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবক মোঃ রাজিকুল ইসলাম বিপন। কমিটি বাতিল করে নিয়ম মেনে নতুন কমিটি গঠনের দাবিতে তিনি সম্প্রতি যশোরের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, ২৩ জুন ২০১০ সালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের সভায় তিনি উপস্থিত ছিলেন না। এমনকি কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে যাদের নাম দেওয়া হয়েছে, তাদের অনেকেই সভায় উপস্থিত ছিলেন না। তার দাবি, বিদ্যালয়ের স্বার্থের পরিপন্থী এই কমিটি বাতিল করে সকল অভিভাবকদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হোক।

অভিযোগ অনুযায়ী খান্দালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর উল্লেখ করা হয়। আবেদনকারীর গ্রামের বাড়ি খোশালপুর, গাট্টিয়া।

এ বিষয়ে জেলা প্রশাসন কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews