শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা;বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভার পবহাটী কলার হাট সংলগ্ন এলাকায় নির্মিত সর্বাধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই মেগা প্রকল্পের যাত্রা শুরু হয়। বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (এলডিডিপি)-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কসাইখানাটি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গবাদি পশু জবাই ও বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প তথ্যসূত্র অনুযায়ী, ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ৬ আগস্ট নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ আড়াই বছরের কর্মযজ্ঞ শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি প্রকল্পটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। প্রায় ৪৯ শতক জমির ওপর নির্মিত এই স্থাপনায় পশু জবাইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত।

পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, কসাইখানায় গরু ও ছাগল প্রক্রিয়াজাতকরণের জন্য রয়েছে দুটি পৃথক স্বয়ংক্রিয় ‘স্লটার লাইন’। এর মাধ্যমে প্রতি ঘণ্টায় ১২টি গরু ও ২০টি ছাগল অত্যন্ত স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই করা সম্ভব হবে। তিনি আরও জানান, পশু জবাইয়ের আগে হোল্ডিং জোনে সেগুলোর প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করা হবে। এছাড়া চামড়া ছড়ানো, ওজন পরিমাপ এবং মাংস সংরক্ষণের জন্য রয়েছে চিলিং রুমসহ আধুনিক সব যন্ত্রপাতি। পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বর্জ্য ব্যবস্থাপনায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিতে জেনারেটর ও সোলার প্যানেলের ব্যবস্থা রাখা হয়েছে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহম্মেদ মিল্টন বলেন, এই কসাইখানাটি চালুর ফলে ঝিনাইদহ পৌরবাসী রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত মাংস পাবেন এবং যত্রতত্র পশু জবাইয়ের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ থেকে শহর রক্ষা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান (পিপিএম সেবা), জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এএস‌এম আতিকুজ্জামান, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে মাইলফলক হিসেবে অভিহিত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews