Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
যশোর বুলেটিন

দেশ ও জনগণের পক্ষেই কথা বলে

যশোর বুলেটিন

দেশ ও জনগণের পক্ষেই কথা বলে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধতথ্যপ্রযুক্তিধর্ষণসোশ্যাল মিডিয়া

১০ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, তদন্তে পুলিশ

By যশোর বুলেটিন
জুন ১৭, ২০২৬ 1 Min Read
০

ঢাকা অফিস : ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহন তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকালে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও সদস্যসচিব নাজমুল হুদা খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা পেশায় দিনমজুর, মা গৃহকর্মী। গত বছরের ডিসেম্বরে শিশুটির মা কাজের উদ্দেশে বাড়ির বাইরে গেলে অভিযুক্ত মহন তালুকদার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

মামলার এজাহারে বলা হয়, ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন অভিযুক্ত। ভয়ে শিশুটি এতদিন কাউকে কিছু জানায়নি। ১২ মার্চ শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং শরীরে পরিবর্তন দেখা দিলে মা জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা খুলে বলে। পরদিন শিশুটিকে ক্লিনিকে নিয়ে পরীক্ষা করালে চিকিৎসক শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত মহন তালুকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনার পর ভুক্তভোগী শিশু ও তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন।

সূএবিভিনি২৪/১৭-৬-২৬

 

সংবাদটি শেয়ার করুন

  • Post

Like this:

Like Loading...
Author

যশোর বুলেটিন

Follow Me
Other Articles
Previous

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

Next

দেবহাটায় সংসদ সদস্যের বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | যশোর বুলেটিন
%d