শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোর আদালতে প্রিজন ভ্যানে মাদক ছুড়ে দিতে গিয়ে দুইজন আটক

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

যশোর অফিস:যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসা এক আসামির কাছে প্রিজন ভ্যানে মাদক ছুড়ে দেওয়ার সময় দুই যুবককে আটক করেছে কোর্ট পুলিশ। ঘটনাটি বুধবার বিকেলে আদালত চত্বরে ঘটে। এ ঘটনায় আটক দুইজনসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ডালমিল এলাকার হাসান গাজীর ছেলে শাহাজান গাজী এবং শংকরপুর এলাকার আলমগীরের ছেলে দিপু।
আদালত সূত্রে জানা যায়, পুরাতন কসবা কাজীপাড়া এলাকার অভি ইসলাম প্রান্ত নামে এক যুবক একটি মামলায় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে পুনরায় যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় শাহাজান ও দিপুর সহযোগিতায় একটি ছোট পোটলা প্রান্তের উদ্দেশ্যে প্রিজনভ্যানে ছুড়ে মারেন। ঘটনাটি পুলিশের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পোটলাটি উদ্ধার করে। পরে পোটলাটি খুলে ছয় পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই দুই যুবককে আটক করা হয়। পরে বিষয়টি কোর্ট ইন্সপেক্টরকে অবহিত করা হয়।
এ বিষয়ে সদর কোর্টের জিআরও খাইরুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলায় অভি ইসলাম প্রান্তসহ তিনজনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews