রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সফটওয়্যার পার্কে বকেয়া বেতনের দাবিতে মানবন্ধন যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়নসহ ৩ দফা দাবি যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

যশোর অফিস , ১৭ জুন ২০২৬: খুলনা রেলওয়ে থানাধীন চুড়ামনকাঠি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।

আজ মঙ্গলবার বিকেল আনুমানিক ৪:৩০টার দিকে মেহেরুল্লাহ নগর রেল স্টেশনের কাছে রেল কিলোমিটার ৬৪/০-২ এর মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসনিকভাবে স্থানটি যশোর জেলার কোতোয়ালি থানার আওতাধীন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অসাবধানতাবশত রেললাইন দিয়ে হাঁটার সময় তিনি ট্রেনটি দেখতে পাননি।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। খসড়া মানচিত্র, সূচিপত্র ও চৌহদ্দি অংকন করা হয়। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে মৃতার পরিচয় জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কেউ তাকে চিনতে পারেনি।

পরিচয় শনাক্তের জন্য মৃতার আঙুলের ছাপ সংগ্রহ করে যশোর পিবিআই-কে জানানো হয়। পিবিআই টিম বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করেও নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা নং-৩২/২৬ রুজু করা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত ও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।

কেউ নিখোঁজ স্বজনকে খুঁজে থাকলে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে রেলওয়ে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews