বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে কিশোরকে অপহরণ করে মারপিট ও বিদ্যুৎ শক দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় ইয়াসিন ইসলাম ওহি (১৬) নামে এক কিশোরকে অপহরণ করে মারপিট ও বিদ্যুৎ শক দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার ইউনুছ আলীর ছেলে।
আহতের স্বজনদের অভিযোগ, ওহির খালু শাকিলের সাথে স্থানীয় বাচ্চু ওরফে রড বাচ্চুর দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত ১৫ জুন রাতে শাকিলের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় বাড়ির সিসিটিভি ফুটেজে বাচ্চু, মেহেদী, অন্তর, কুটি, শাওন, বিপ্লব, রাকিবসহ আরও ১০-১২ জনকে দেখা গেছে বলে দাবি করেন তারা। এ ঘটনায় ১৬ জুন অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
এদিকে, ১৭ জুন দুপুরে ইয়াসিন ইসলাম ওহি ধর্মতলা এলাকা থেকে বাড়ি ফেরার পথে মেহেদী, বাচ্চু, অন্তর ও শাওন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে রড বাচ্চুর বাড়িতে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর এবং বিদ্যুৎ শক দেওয়া হয়।
স্বজনদের দাবি, নির্যাতনের একপর্যায়ে ওহিকে দিয়ে একটি ভিডিও বার্তা রেকর্ড করানো হয়। সেখানে তাকে জোরপূর্বক বলতে বাধ্য করা হয় যে, শাকিলের বাড়িতে বোমা হামলার সাথে তারা নিজেরাই জড়িত ছিল এবং শাকিল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট।
পরে অভিযুক্তরা ওহিকে ছেড়ে দিলে তিনি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতের পিতা ইউনুছ আলী অভিযোগ করেন, নির্যাতনের পাশাপাশি তার ছেলের কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews