বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে স্বপ্নতরীর ফল উৎসব

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

বিল্লাল হোসেন বনি : স্বপ্নতরী যশোরের বার্ষিক কর্মসূচির আলোকে আজ নগরীর খালধার রোড, বরফকলের মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে জমকালো ফল উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজ, যশোরের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম।

এ কে এম এটিএম আবুল বাশার সাইফুদ্দৌলা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সুইট প্রতিবন্ধী বিদ্যালয়ের নির্বাহী সচিব
মোঃ জাহিদুর রহমান, মেডিকেল অফিসার,ইকরি,এনামুল আহসান, ব্রাঞ্চ ম্যানেজার, আল করিম ফাউন্ডেশন,নাসরিন আক্তার, সহকারী শিক্ষক, সেঞ্চুরি প্রি-ক্যাডেট কিন্ডার গার্ডেন, যশোর।

সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নতরী যশোরের সহ-সভাপতি পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার মুন্নি এবং সদস্য আফ্রিদ আহমেদ, ওয়াজিফা ইয়াসমিন মিম, মামুন রনি ও নওশীন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিরা সকল শিশু ও তাদের মায়েদের মাঝে বিভিন্ন ধরনের ফল বিতরণ করেন। শিশুদের উচ্ছ্বাস আর আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা জনাব নুরুল আরিফিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews