রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনায় ১০ মামলার আসামি ট্যারা মোস্ত গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

শাব্বির আহমদ;স্টাফ রিপোর্টার খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত মো. মোস্তফা শেখ ওরফে ‘টেরা মোস্ত’ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৮টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া জোড়াকল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. আশরাফুল আলমের নেতৃত্বে লবণচরা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ জুন লবণচরা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার (মামলা নং-০৫, ধারা ৩০২/৩৪) তদন্তে প্রাপ্ত আসামি মোস্তফা শেখ। তার পিতার নাম আবুল হোসেন শেখ এবং মাতা মৃত মনোয়ারা বেগম। তিনি লবণচরা থানার বান্দাবাজার সিমেন্ট ফ্যাক্টরি গেট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মোস্তফা শেখের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করে দেখা যায়, বিভিন্ন থানায় তার নামে প্রায় ১০টি মামলা রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি গুরুতর অপরাধের মামলা বিচারাধীন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এই আসামির গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews