শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে ডিবি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

হাইকোর্ট মোড় এলাকা থেকে গ্রেফতার, আদালতে সোপর্দ

যশোর প্রতিনিধি: জেলা গোয়েন্দা শাখা ডিবি, যশোরের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ডিবি যশোরের এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ১৫ জুন ২০২৬, রোববার বিকাল ৩টা ১০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন যশোর হাইকোর্ট মোড় এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারে, ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শেখহাটি আদর্শপাড়া গ্রামে এস এম আসাদুল আলম ঝন্টুর নির্মাণাধীন ভবনের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে বিকাল ৩টা ২০ মিনিটে ওই স্থানে অভিযান চালিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ এনামুল হক ওরফে রিপন, ৩৮, কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেটে ইয়াবা রাখার কথা স্বীকার করে। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

আটক মোঃ এনামুল হক ওরফে রিপন, পিতা: মৃত ইকরামুল হক মন্টু, সাং: শেখহাটি আদর্শপাড়া, থানা: কোতয়ালী, জেলা: যশোর।

আটকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১৬ জুন ২০২৬, সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ডিবি যশোরের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews