1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
এডিস মশা ধ্বংসে যশোর রেড ক্রিসেন্টের মাসব্যাপী অভিযান শুরু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও উজানে সংযোগের দাবিতে ৫ কিলোমিটার পদযাত্রা কেশবপুরে ব্র্যাকের উদ্যোগে নারী সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত মণিরামপুরে ভোক্তা অধিদপ্তরের পৃথক অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত খুলনার ফুলতলায় ইয়াবাসহ যুবক আটক ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ভাঙ্গায় কভার ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, চালক আহত

খুলনার ফুলতলায় ইয়াবাসহ যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

শাব্বির আহমদ;স্টাফ রিপোর্টার খুলনা:খুলনার ফুলতলা উপজেলায় ইয়াবা বিক্রির সময় এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুন ২০২৬ ইং তারিখ রাত ১টা ০৫ মিনিটে ফুলতলা থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মাসুদ মোল্লা-এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুলতলা থানাধীন ঢাকুরিয়া গ্রামের মোজাম্মেল হকের মার্কেটের সামনে থেকে মোঃ শাহরিয়ার রোহান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহরিয়ার রোহান ঢাকুরিয়া গ্রামের বাসিন্দা এবং তার পিতা শফিয়ার মোল্যা। পুলিশ জানায়, ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ০৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলতলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ জনাব এমএম তৌহিদ বলেন,
মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট