1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বাগেরহাটে বিপুল পরিমাণ সন্দেহভাজন নকল ডার্বি সিগারেট উদ্ধার বিদ্যালয়ে পরিবার তন্ত্রঃ ‎মণিরামপুর প্রধান শিক্ষক আমানতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ‎বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২ ভাঙ্গায় বিট পুলিশিং সভা: মাদক ও ইভটিজিং প্রতিরোধে কঠোর বার্তা কেশবপুরে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির শুভ উদ্বোধন ভিক্ষুক বৃদ্ধা’র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ধর্ষণ ও গুমের নাটকের প্রতিবাদে যশোর সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন গণ-আবেদনের মুখে দেয়াল অপসারণ, গোপালগঞ্জে উন্মুক্ত হলো জননী সার্জিক্যাল ক্লিনিকসংলগ্ন রাস্তা

‎বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ-যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২জন আসামীসহ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎রবিবার (১৪ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী ২৮৪৭/- টাকা, ভারতীয় ৪৮৩৭ পিস ইয়াবা, ০৩টি মোবাইল, ৩২টি শাড়ী, ৬২টি তালা, ৪৩প্যাকেট ফুসকা, ২৪ প্যাকেট সনপাপড়ী, ০৪ কেজি তালমিশ্রী, ১৮০টি খাদ্য সামগ্রী, ০২টি হরলিক্স, ০২ কেজি কাজু বাদাম, ০৩ কেজি গুড়া দুধ, ৬০৩টি চকলেট ও ৫০৯৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

‎বিজিবি জানায়,আটককৃত মালামালের মূল্য ২৪,২৩,৬০৭/-(চব্বিশ লক্ষ তেইশ হাজার ছয়শত সাত) টাকা। এবং আটক আসামী সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানার দহাকুলা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে রোকনুজ্জামান।এবং অপর আসামী একই জেলার কলারোয়া থানার রাম ভদ্রপুর গ্রামের কাওসার আলী গাজীর ছেলে আকতারুল ইসলাম।আটক আসামী ২জনকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
‎‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট