রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

ভাঙ্গায় বিট পুলিশিং সভা: মাদক ও ইভটিজিং প্রতিরোধে কঠোর বার্তা

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকেলে পুখুরিয়া বাজার সংলগ্ন এ.এস. শরীফ একাডেমি মাঠে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সভায় উপস্থিত ছিলেন, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান দীপু, ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন এবং মানিকদহ ইউনিয়নের বিট ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মিজানুর রহমান।
বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক, ইভটিজিং ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; সমাজের প্রতিটি সচেতন নাগরিকেরও দায়িত্ব রয়েছে। অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
মানিকদহ ইউনিয়নের বিট ইনচার্জ এসআই মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ সভায় পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপস্থিত অনেকেই নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান এবং মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews