রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:খুলনার ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। “সবুজ পৃথিবী, আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হয়।
বৃক্ষরোপণ অভিযানের ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষের ভূমিকার কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন, “বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশকে সবুজ ও সুশীতল রাখতে আমাদের এই উপজেলাকে একটি আদর্শ সবুজ অঞ্চলে পরিণত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে নিজ নিজ আঙিনায় অন্তত ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।”
উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে উন্নত জাতের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন‌ ডুমুরিয়া ওসি তদন্ত মোঃ আছের আলি, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা,অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুল ইসলাম,অজয় বিশ্বাস,ডুমুরিয়া উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ লেখায় আলি খান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া মহা বিদ্যালয়ের ফৈরদাউ খান,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews