রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে ১৪ বাংলাদেশির স্বদেশ প্রত্যাবর্তন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল : বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতে বিভিন্ন সময়ে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রত্যাবর্তন করেছেন।

শুক্রবার (১২ জুন) রাত ১০ টার সময় বাংলাদেশ এসব নাগরিক বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরত আসেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও দেশটির পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নাগরিকদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। পোর্ট থানার আইনি কার্যক্রম শেষে রাতেই তাদের আইনি সহায়তাকারী ও পুনর্বাসন সংস্থা ‘যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার’ এর নিকট হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তাদের সাথে কথোপকথনে ফেরত আসারা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে তারা সীমান্ত পাড়ি দিয়েছিলেন।ফেরত আসা স্বদেশের নাগরিকদের আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews