বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১০ই জুন (বুধবার) বিকাল ৪ টায় ঝিকরগাছা রেলস্টেশন থেকে অচেতন অবস্থায় শার্শা উপজেলার নারায়নপুর গ্রামের শাজাহান বিশ্বাসের পুত্র ইজিবাইক চালক মোঃ কোমিরুল (৪০) কে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছেন স্থানীয়রা। চেতনানাশক ব্যবহার করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়েছে একটি অসাধু চক্র।

কোমিরুল এর চাচাতো ভাই মেহেদী হাসান জানান, বেলা ২টার দিকে পুলিশ পরিচয়ে কোমিরুল এর ফোন থেকে আমাদের ফোনে ফোন দিয়ে বলা হয়, কোমিরুল অচেতন অবস্থায় ঝিকরগাছা রেলস্টেশনে পড়ে আছে। খবর শুনে আমরা এসে তাকে সেখানেই পাই কিন্তু তার ইজিবাইক ও মোবাইল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা ফোন করে পরিবারকে জানিয়ে সবকিছু নিয়ে চলে গিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিবারের সদস্যরা কোমিরুলকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews