রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

শাব্বির আহমদ;জেলা প্রতিনিধি খুলনা:সোমবার (৮ জুন) থেকে মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা পর্যন্ত খুলনার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) শেখ মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএমপি সূত্র জানায়, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে খুলনা থানা ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানা ৯ জন, লবণচরা থানা ৪ জন, হরিণটানা থানা ২ জন, খালিশপুর থানা ৪ জন, দৌলতপুর থানা ২ জন, আড়ংঘাটা ২ জন, খানজাহান আলী থানা ২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জন রয়েছেন। অভিযানে ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতা আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অভিযান চলছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews