শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

‎কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

বিএম সাব্বির হাসান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:- যশোরের মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলাম (৬৫) কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, বিদেশে নিয়ে নির্যাতন এবং দেশে ফিরে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১০ জুন ২০২৬) দুপুরে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

‎বক্তব্যে নজরুল ইসলাম বলেন, একই গ্রামের বাসিন্দা মোঃ ইকবাল হোসেন ও তার স্ত্রী মোছাঃ নার্গিস খাতুন দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত থাকার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আসছিলেন। একপর্যায়ে তিনি বিদেশে কর্মসংস্থানের ইচ্ছা প্রকাশ করলে অভিযুক্ত ইকবাল হোসেন সরকারি ব্যবস্থাপনায় কম্বোডিয়ায় উচ্চ বেতনের একটি চাকরির প্রলোভন দেখান। এজন্য প্রাথমিকভাবে ৪ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে বলে জানানো হলেও পরবর্তীতে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ৭ লাখ টাকা গ্রহণ করা হয়।

‎তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের কথায় বিশ্বাস করে কম্বোডিয়ায় যাওয়ার পর সেখানে পৌঁছে তিনি জানতে পারেন, চাকরির জন্য নয়, মাত্র তিন মাস মেয়াদি ট্যুরিস্ট ভিসায় তাকে বিদেশে পাঠানো হয়েছে। বিদেশে অবস্থানকালে তিনি নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আরও বলেন, একপর্যায়ে তিনি জানতে পারেন যে তাকে কম্বোডিয়ায় রেখে ইকবাল হোসেন ও অন্যরা দেশে ফিরে আসবেন। তখন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ৩০ হাজার টাকা পাঠাতে বলেন। তার দাবি, পরিবারের পাঠানো সেই অর্থ ইকবাল হোসেন নিজের কাছে রেখে দেন। পরে পরিবার থেকে আরও ২৫ হাজার টাকা পাঠানো হলে সেই অর্থ দিয়ে তিনি নিজ উদ্যোগে দেশে ফিরে আসেন।

‎দেশে ফিরে প্রতারিত অর্থ ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো তার কাছে আরও ৬ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ না করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয় বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন সালিসে অভিযুক্তদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তারা তা বাস্তবায়ন করেননি। বরং বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। নজরুল ইসলামের অভিযোগ, সর্বশেষ চলতি বছরের ৩ মার্চ রাতে পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে খুন ও জখম করার হুমকি দেন।

‎সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতারণা ও নির্যাতনের কারণে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন এবং বর্তমানে পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রতারিত অর্থ উদ্ধার এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ও তার স্বজনরাও উপস্থিত ছিলেন।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইকবাল হোসেন ও তার স্ত্রী মোছাঃ নার্গিস খাতুনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযোগের বিষয়গুলো গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews