শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

‎যানজটে স্থবির মণিরামপুর শহর, প্রশাসনের উদ্যোগ কেন বারবার ব্যর্থ?

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

বিএম সাব্বির হাসান,মণিরামপুর (যশোর):- যশোরের মণিরামপুর উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কজুড়ে প্রতিদিনের তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ব্যস্ততম সড়কগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপ, রাস্তার পাশে অবৈধ দখল, যত্রতত্র যানবাহন পার্কিং এবং ফুটপাত দখলের কারণে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ বারবার নেওয়া হলেও তা স্থায়ী সমাধানে রূপ পাচ্ছে না। কয়েকদিন অভিযান ও কড়াকড়ি থাকলেও পরবর্তীতে পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যায়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এমনকি জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও প্রায়শই যানজটে আটকে পড়ছে।প্রতিদিন সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে উপজেলার রাজগঞ্জ মোড়, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

‎ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে ক্রেতাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধ দখল উচ্ছেদ, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু, ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। রাস্তার পাশের ব্যবসায়ীদের দাবি, রাজগঞ্জ মোড়ে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনের যাত্রী ওঠানামা বন্ধ করা গেলে যানজট অনেকাংশে কমে আসবে। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন,মাসিক আইন-শৃঙ্খলা সভায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে রাজগঞ্জ মোড়ে যাত্রী ওঠানামা বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। তারা বিষয়টি মেনে চলার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে গিয়ে সেখানে যাত্রী ওঠানামা শুরু হয়, যার ফলে নতুন করে যানজটের সৃষ্টি হচ্ছে।”স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের সাময়িক পদক্ষেপ যদি বারবার ভেস্তে যায়, তাহলে স্থায়ী সমাধানের জন্য আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে কবে? দীর্ঘদিনের এ ভোগান্তি থেকে মুক্তি পেতে এখন দৃশ্যমান ও টেকসই উদ্যোগের অপেক্ষায় মণিরামপুরবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews