বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে “পার্টনার” এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার সম্প্রসারণের লক্ষে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় শতাধিক কৃষাণ-কৃষাণীদের নিয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ জুন-২৬) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধনী সেশনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন-এর সভাপতিত্বে এবং কেশবপুর কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াছির আরাফাত-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কর্মশালা অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানা অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, দক্ষ উপসহকারী কৃষি অফিসার দীপজয় বিশ্বাস, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক ওয়াজেদ খান ডব্লিউ, গৌরীঘোনা দক্ষিণ পাড়া কৃষাণী পার্টনার শফিকুল ইসলাম, শরফাবাদ কৃষাণী পার্টনারের ক্যাশিয়ার রেহেনা খাতুন, পরিশ্রমী নন-পিএফএস কৃষক আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেশকাতুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ ফিরোজ আহমেদ, কেশবপুর কৃষি ব্যাংক ম্যানেজার কামরজ্জামানসহ এনজিও, ব্যাংক কর্মকর্তা, সাধারণ কৃষক-কৃষাণী, গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন কৃষি স্টল সাজানো এবং ভিডিও প্রদর্শনীর মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প দেখানো হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, কৃষির আধুনিকায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রযুক্তিনির্ভর ও পরিবেশসম্মত চাষাবাদের বিকল্প নেই। তিনি বলেন, কৃষকদের শুধু উৎপাদক নয়, সফল উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি মাঠপর্যায়ে ইতিবাচক ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে কোরআন থেকে পাঠ করেন, কেশবপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা আব্দুর রহমান ও বেদ থেকে পাঠ করেন কেশবপুর সাহাবাড়ী কালীতলা মন্দিরের পুরোহিত মৃনাল কান্তি রায়চৌধুরী।
কারিগরি সেশনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন-এর সভাপতিত্বে মুল আলোচক ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কৃষিবিদ জনাব মোশাররফ হোসেন ও যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ জনাব আবুল হাসান। আলোচনা করেন, কেশবপুর উপজেলা সমবায় অফিসার জনাব নাছিমা খাতুন ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews