বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ:যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন-২৬) চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে এএসআই কামরুজ্জামান, এএসআই নজরুল, কনস্টেবল টিপু সুলতান ও কনস্টেবল জিহাদ অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলার পরোয়ানা রয়েছে।
চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শামীম হোসাইন জানান, যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানে এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমদাদুল হক ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনা অনুযায়ী বিশেষ অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews