বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

পদ্মা সেতুতে ১৮ ঘণ্টায় ৩ কোটি ৪০ লাখ টাকা টোল আদায়

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঘরমুখো যাত্রীরা স্বস্তিতে ভোগান্তি ছাড়া ঈদ যাত্রা করছে।

যাতায়াতে কোনো দুর্ভোগ না থাকায় এ বছরও বেশি সংখ্যক যাত্রী এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করছে।

গত ১৮ ঘণ্টায় ৩২ হাজার ১৫৫টি যানবাহন পার হয়েছে। আর টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা ।

পদ্মা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, ঈদুল আযহার আগের দিনও পদ্মা সেতু টোল প্লাজায় গাড়ির কোনো চাপ নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণাঞ্চলগামী ২২ হাজার ৫৭৫টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

জাজিরা প্রান্ত দিয়ে ঢাকাগামী ৯ হাজার ৫৮০টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বাসসকে জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে এজন্য মাওয়া পান্তে ৩টি মোটরসাইকেল বুথসহ ১০টি এবং জাজিরা প্রান্তে ২টি মোটরসাইকেল বুথসহ ৯টি বুথ খোলা  হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews