রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

ঝিকরগাছায় অস্বচ্ছল দরিদ্র অসহায়দের মাঝে ঈদউপলক্ষে নগদ অর্থ বিতরণ করলেন এমপি ডা : মসলেহ উদ্দিন ফরিদ

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা :যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব অসহায় ও দু: স্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করাহয়েছে হয়েছে। ২৫ মে (সোমবার) সকাল ১১ টায় ঝিকরগাছা উপজেলা পরিষ সভাকক্ষে এ আয়োজন করা হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর – ২ ( চৌগাছা – ঝিকরগাছা)আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এ কুরবানী আমাদের জন্য ত্যাগের শিক্ষা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান,কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, পৌর আমীর আব্দুল হামিদ, শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দিন, অ্যাডভোকেট হাবিব কায়সার সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর – সেক্রেটারি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানান, এই মানবিক সহায়তা ( নগদ অর্থ ) উপজেলায় ৫০০ জন দু: স্থ ও অসহায় মানুষের মাঝে তাদের ঈদকে সাচ্ছন্দ্যময় করতে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ১,০০০ টাকা করে প্রদান করা হয় হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews