বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় একটি আদালতে বিচারাধীন আর্থিক/ভিসা প্রসেসিং ও চুক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী (অভিযোগ) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি, ভেকুটিয়া এলাকায় কয়েকজন ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যা নাজমা বেগমের প্রতিনিধি পরিচয়ে ভুক্তভোগীদের বাড়িতে যায়। এ সময় তারা বাড়ির নারী সদস্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি ব্যক্তিদের মধ্যে রয়েছে পুলেরহাট বাজার (রাজগঞ্জ রোড) এলাকার জুতার ব্যবসায়ী সুমন, বেড়বাড়ী এলাকার রাজিব মাস্টারের ছেলে আপনসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি ছিলেন। তারা বেআইনিভাবে টাকা আদায়ের উদ্দেশ্যে চাপ সৃষ্টি করে এবং জোরপূর্বক বাড়ি থেকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় বলে পরিবারটির দাবি।

ভুক্তভোগী ফারিয়া বুলবুল জানান, বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকলেও কিছু ব্যক্তি আইন বহির্ভূতভাবে চাপ সৃষ্টি ও হয়রানি চালিয়ে যাচ্ছে। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে এবং পরিবারটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews