বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলার প্রথমদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, নিজস্ব প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে তিন দিনব্যাপী উপজেলা “ভূমিসেবা মেলা–২০২৬” প্রথম দিনে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায়, কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ওই ভূমিমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। সকালে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে-২৬) সকালে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুর ইসলাম-এর সভাপতিত্বে এবং কেশবপুর ভূমি অফিসের সার্টিফিকেট এ্যাসিস্ট্যন্ট মোঃ হাদিউজ্জামান-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন, কেশবপুর থানার অফিসার তদন্ত শহিদুল ইসলাম প্রমুখ।
আরও বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জ জামান খান, সাংবাদিক ওয়াজেদ খান ডব্লিউ, সাংবাদিক এম,এ রহমান ও ভূমি সেবাদানকারী অবসরপ্রাপ্ত বিআরডিবি’র অফিস সহকারী মুজিবর রহমান। অনুষ্ঠানে ভূমি সেবা গ্রহনকারী ও বিভিন্ন প্রিণ্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তেজগাঁও ভূমি ভবন থেকে ভূমি সেবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী’র বক্তব্য সরাসরি সম্প্রচার দেখানো হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজ, দ্রুত ও ডিজিটাল ভূমিসেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে মেলায় নিম্নোক্ত সেবাসমূহ প্রদান করা হয়- ই-নামজারি (মিউটেশন) আবেদন গ্রহণ, শুনানি গ্রহণ ও নামজারি আদেশ প্রদান, অনলাইনে ভূমি উন্নয়ন কর (Land Development Tax) আদায় ও হোল্ডিং এন্ট্রি/আপডেট সংক্রান্ত সেবা প্রদান, খতিয়ানের (Record of Rights) সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, মৌজা ম্যাপ/নকশার কপি প্রাপ্তির আবেদন গ্রহণ, বিভিন্ন ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, শুনানি গ্রহণ ও নিষ্পত্তি, ডিজিটাল ভূমিসেবা (land.gov.bd) ব্যবহারে নাগরিকদের সহায়তা ও তথ্য প্রদান করা হয়। কেশবপুর উপজেলার ভূমি সেবাপ্রত্যাশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাকে সফলতা বয়ে নিয়ে আসে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews