রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সফটওয়্যার পার্কে বকেয়া বেতনের দাবিতে মানবন্ধন যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়নসহ ৩ দফা দাবি যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার

বিপিএইচসিডিএ যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় মনিরুল ইসলামকে শুভেচ্ছা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

যশোর অফিস : মাতৃসেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গত ১৩ মে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি ২০২৬ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কৃতি সন্তান মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি মাতৃসেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার আগে আমরা’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি যশোর ইউনিটি ক্লাবের একজন সদস্য।

সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের কারণে এলাকায় তিনি একজন মানবিক ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিশেষ করে যশোরের আলোচিত শিশু আফিয়া ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা ও সমর্থন দেওয়ায় তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

মনিরুল ইসলাম শুভেচ্ছা জানিয়ে সহকর্মীরা বলেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতা বিপিএইচসিডিএ যশোর শাখার কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews