1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড ‎মণিরামপুরে আঙ্গুর চাষে সফলতা, জাহাঙ্গীর মিন্টুর বাগানে দর্শনার্থীদের ভিড় শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও কোটি টাকার চোরাচালানী পণ্য আটক ডুমুরিয়ায় মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের মাঝে মৎস্য অধিদপ্তর মাছ চাষে ঋণ বিতরণ কেশবপুরে গৃহবধূকে মারপিট, থানায় অভিযোগ স্থায়ী সমাধানে ধোঁয়াশা! ‎নিত্যদিনের তীব্র যানজটে নাকাল মণিরামপুরবাসী, রাস্তা সংস্কার হলেও বাড়েনি প্রশস্ততা মণিরামপুরে মর্মান্তিক দুর্ঘটনা: আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু যশোরের খুলনা বাসস্ট্যান্ডে মাইক্রো স্ট্যান্ড শাখার জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেশবপুরে শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন ওযজ্ঞানুষ্ঠান সমাপ্ত

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESKUF) কফ সিরাপসহ মোঃ ফুলছদ্দিন খাঁ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ মে ২০২৬) রাত ১ টার সময় শার্শা থানাধীন পাকশিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই (নিঃ) শেখ আল আমিন, পিএসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান বিপ্লব এবং এএসআই (নিঃ) হযরত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এসময় পাকশিয়া গ্রামের খালপাড়া এলাকায় ধৃত আসামির বসতবাড়ির উঠানের পূর্ব পাশে গোয়ালঘরের সামনে থেকে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার হেফাজত থেকে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ফুলছদ্দিন খাঁ পাকশিয়া (খালপাড়া) গ্রামের মৃত সুলতান খাঁর ছেলে।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলানং-৩৫,তারিখ-১৭/০৫/২০২৬।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট