বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে সাংবাদিককে হুমকি ও ব্ল্যাকমেইলিংয়ের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

‘হ্যানি ট্রাপার’ রেশমার গ্রেপ্তারের দাবি

কেশবপুর যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে কথিত ‘হ্যানি ট্রাপার’ ও প্রতারক চক্রের মূলহোতা রেশমা কর্তৃক সংবাদকর্মী রাজীব চৌধুরীকে গালিগালাজ এবং মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা কথিত ঐ নারী প্রতারককে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, রেশমা দীর্ঘদিন ধরে এলাকায় ‘হ্যানি ট্রাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসাচ্ছে এবং সর্বস্ব লুটে নিচ্ছে। একজন পেশাদার সাংবাদিকের ওপর তার এই ধৃষ্টতা ও মিথ্যা মামলার হুমকি গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। প্রশাসন যদি দ্রুত এই দুর্ধর্ষ প্রতারককে গ্রেপ্তার না করে, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচির ডাক দেবে।উক্ত প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কেশবপুরের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রেসক্লাব কেশবপুরের সভাপতি মোঃ ওয়াজেদ খান ডবলু, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান,

সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল,যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মোদক, সেলিম রেজা,ন্যাশনাল প্রেস
সোসাইটি কেশবপুর উপজেলার সভাপতি মোঃ শামীম আখতার মুকুল,সহ সভাপতি মনজুরুল ইসলাম ডাবলু, এনটিভির
প্রতিনিধি(মনিরামপুর ও কেশবপুর) মোঃ এনামুল হাসান প্রমুখ।মানববন্ধনে উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীরাও রেশমার নানাবিধ প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের খতিয়ান তুলে ধরেন এবং তার পেছনের গডফাদারদেরও খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।উক্ত মানববন্ধনে কেশবপুর ও আশপাশের অঞ্চলের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন পোর্টালের বিপুল সংখ্যক সাংবাদিক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews