শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

‎মণিরামপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মৃত্যু, বিল্লাল গাজীর গভীর শোক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

‎বিএম সাব্বির হাসান,মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-যশোরের মণিরামপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে (হৃদক্রিয়া বন্ধ হয়ে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‎তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে মণিরামপুরের রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় শ্রমিক মহলে গভীর শোকের ছায় নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ ও দাফন কার্য সম্পন্ন করার বিষয়ে পারিবারিকভাবে প্রস্তুতি চলছে।
‎এদিকে পৌর শ্রমিক দল নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: বিল্লাল গাজী। আজ এক যৌথ শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
‎শোক বার্তায় মো: বিল্লাল গাজী বলেন, “মাহবুবুর রহমানের আকস্মিক মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠন একনিষ্ঠ এবং রাজপথের একজন বলিষ্ঠ কর্মীকে হারালো। এই ক্ষতি সহজে অপূরণীয় নয়।”নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এদিকে মাহবুবুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা মরহুমের বাড়িতে ভিড় জমান এবং শোক প্রকাশ অব্যাহত রেখেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews