1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে অজ্ঞান অবস্থায় বাস থেকে ফেলে যাওয়া যাত্রীকে হাসপাতালে ভর্তি করল পুলিশ বেনাপোলে ভাড়া বাসায় ডিম ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু; প্রাথমিক ধারণা স্ট্রোক যশোরে আইনজীবীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ দাবি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের যশোরে মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিজিবি–বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত ভেড়ামারায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে, যুবক আটক কালীগঞ্জে ক্লিনিকও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট ‎সেবার নামে টালবাহানাঃ ‎মণিরামপুর পৌরসভার প্রকৌশলী শাখার সেবাদানে পৌরবাসীর অনাস্থা! জ্বলেনা বাতি,অচল ড্রেন ‎ ডিসি ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার, যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ‎যশোরে পিস্তল গুলি ও গাঁজাসহ আটক-১

ভেড়ামারায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে, যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা: কুষ্টিয়ার ভেড়ামারায় দুই বছরের বাচ্চাকে মাজারের পাশে খোলা স্থানে রেখে তার মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবক নিশানের (২২) বিরুদ্ধে। সে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া অঞ্চলের তুফানের ছেলে। গত সোমবার (১১ই মে) রাতে ঘটে যাওয়া ধর্ষণের অভিযোগ করা হয় মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে। এ ঘটনায় নিশানকে গ্রেফতার করে থানায় এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কুষ্টিয়ার খবরকে জানিয়েছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি (১৯) পোড়াদহ থেকে তার ২ বছরের বাচ্চাকে নিয়ে তার পূর্ব পরিচিত কাজলী নামের এক মহিলার সাথে ভেড়ামারায় স্থানীয় এক মাজারে মেলা দেখতে এসেছিল। সেখানে এসে হিড়িমদিয়া এলাকার নিশানের সাথে তার দু’দিন যাবত পরিচয় হয়। যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাচ্চাটিকে মাজারের পাশে খোলা স্থানে ফেলে রেখে তার মাকে চাঁদগ্রামের কোদালিয়া পাড়া থেকে তুলে নিয়ে নিশানের বাড়িতে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর মুখে হাত দিয়ে উপর্যুপরি আঘাত করে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে

একাকি থাকা বাচ্চাটির আত্মচিৎকারে এলাকাবাসী নিশানের বাড়িতে গিয়ে রাত একটার সময় তার মাকে বাচ্চাটির কাছে ফিরিয়ে আনে। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ করে। ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায়
নিয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরক্ষণেই আমরা অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করেছি। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট