শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে সংবাদ সম্মেলন: জমি ও কবরস্থান দখল নিয়ে নির্যাতনের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরে জমি-জমা ও কবরস্থান দখলকে কেন্দ্র করে প্রভাবশালী আত্মীয়দের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আফরোজা আক্তার নামে এক নারী।
বুধবার (৬ মে ২০২৬) যশোর প্রেসক্লাব-এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার ভাইপো মহসিন কবীরের নেতৃত্বে তার ভাইসহ পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে হামলা, মিথ্যা মামলা দায়ের, পুকুরের মাছ চুরি, জমি দখল এবং তার মা ও সন্তানের কবর দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তাকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আফরোজা আক্তার আরও বলেন, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর আপোষ-মীমাংসার জন্য বিবাদীদের বাড়িতে গেলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে জোরপূর্বক বের করে দেওয়া হয়। পরবর্তীতে তার ভোগদখলীয় পুকুর থেকে মাছ ধরে নেওয়ার ঘটনায় প্রতিবাদ জানালে উল্টো তার বিরুদ্ধে শার্শা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়।
তিনি অভিযোগ করেন, বিষয়টি থানায় জানানো হলেও প্রত্যাশিত সহযোগিতা পাননি; বরং তদন্তের নামে হয়রানির শিকার হয়েছেন। একই সঙ্গে প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার ও তার পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন করেছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তার কাছে অভিযোগের সমর্থনে অডিও-ভিডিও রেকর্ড, জিডি কপি, মামলার নথিপত্র এবং পুকুর লিজ সংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন প্রমাণ রয়েছে। তিনি এসব বিষয় সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews