Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
যশোর বুলেটিন

দেশ ও জনগণের পক্ষেই কথা বলে

যশোর বুলেটিন

দেশ ও জনগণের পক্ষেই কথা বলে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অর্থনীতিজীবনযাপনতথ্যপ্রযুক্তিযশোরসোশ্যাল মিডিয়া

যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে গাজী শহিদুল ইসলামের মনোনয়ন জমা

By যশোর বুলেটিন
মে ৩, ২০২৬ 2 Min Read
০

যশোর প্রতিনিধি: যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি, রেজি নং খুলনা-২৪৪২, এর ২০২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গাজী মোঃ শহিদুল ইসলাম।

সোমবার সকালে সমিতির খুলনা রোড, বকচর, নয়ন চৌধুরীর বাড়ি সংলগ্ন প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় সমিতির বিপুল সংখ্যক সাধারণ সদস্য, সিনিয়র ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সদস্যদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কার্যালয় প্রাঙ্গণ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর গাজী শহিদুল ইসলাম বলেন, “সমিতির সার্বিক উন্নয়ন এবং সদস্যদের মর্যাদা রক্ষাই আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে প্রথমেই সমিতির জন্য একটি নিজস্ব স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেব।”

তিনি আরও বলেন, পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ীদের পুলিশি হয়রানি বন্ধ, ট্যাক্স-ভ্যাট জটিলতা নিরসন এবং ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতার জন্য কার্যকর পদক্ষেপ নেবেন। সমিতির একটি আধুনিক ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠনেরও প্রতিশ্রুতি দেন তিনি।

উপস্থিত সাধারণ সদস্যরা জানান, গাজী শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। করোনাকালীন সময়ে তিনি নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিলেন। সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্ব হিসেবে তাকেই সভাপতি পদে দেখতে চান তারা।

নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে ২০২৬ শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির বর্তমান কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিলের গুরুত্বপূর্ণ তারিখ,খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৫/৪/২৬ শনিবার সকাল ১১টায়,আপত্তি উত্থাপন ২৬/৪/২০২৬ শনিবার দুপুর ১টা – ২৭/৪/২৬, সোমবার বিকাল ৫টা,চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৯/৪/২৬ বুধবার দুপুর ১টায়,মনোনয়নপত্র সরবরাহ ০২/৫/২৬ শনিবার সকাল ১০টা – বিকাল ৫টা,মনোনয়নপত্র দাখিল ০৩/৫/২৬ রবিবার সকাল ১০টা – দুপুর ১টা,মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দ ০৪/৫/২৬ সোমবার বিকাল ৫:০০ মিনিটে,মনোনয়নপত্র প্রত্যাহার ০৬/৫/২৬ বুধবার দুপুর ১টা পর্যন্ত,চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ০৭/৫/২৬ বৃহস্পতিবার দুপুর ১টা,নির্বাচনী প্রচারের সর্বশেষ সময়সীমা: ১৩/৫/২৬ বুধবার রাত ১২টা।

মোট ভোটার সংখ্যা ৩২৭ জন। সভাপতি পদ ছাড়াও সাধারণ সম্পাদক, সহ-সভাপতি সহ ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান মজনু এবং সদস্য সচিব হিসেবে আছেন মোঃ লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান।

উল্লেখ্য, গাজী মোঃ শহিদুল ইসলাম ইতিপূর্বে সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

সংবাদটি শেয়ার করুন

  • Post

Like this:

Like Loading...
Author

যশোর বুলেটিন

Follow Me
Other Articles
Previous

ঝিনাইদহে বাসে তল্লাশি: সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ জব্দ

Next

যশোর লোহা ও মটর পার্টস সমিতির নির্বাচন: মনোনয়ন জমা শুরু, কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলামের জোর প্রচারণা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | যশোর বুলেটিন
%d