বিএসপির ২৫৮তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২৫৮তম মাসিক সাহিত্যসভা শুক্রবার (১ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রথমে মহান মে দিবসে সকাল শহীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি. ড শাহনাজ পারভীন, কবি বকুল হক, কবি রাশিদা আখতার লিলি, কবি বাগবুল মাহবুব, এডিএম রতন।
সভায় সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু
বিএসপির সাংগঠনিক সম্পাদক সঞ্জয় নন্দীর উপস্থাপনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহসভাপতি আতিয়ার রহমান, ভদ্রাবতী বিশ্বাস, অ্যাড. মাহমুদা বেগম, কুতুব উদ্দিন আমির, অরুণ বর্মন, কুতুব উদ্দিন বিশ্বাস, মনিরুজ্জামান. শাহরিয়ার সোহেল, শরিফুল আলম, মহেন্দ্রনাথ দাশ ঠাকুর, মো. গোলাম মোস্তফা, সীমান্ত বসু, মো. নাসির উদ্দিন, হীরামন সরকার, শরীফ হোসেন ধীমান, সানজিদা ফেরদৌস, রাজ দাশ প্রমুখ।
সভার শুরুতে মহান মে দিবসে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।