বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর সদরের এনায়েতপুরে নওয়াব আলী ফুটবল একাডেমির যাত্রা শুরু

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের কিসমত এনায়েতপুর গ্রামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘নওয়াব আলী ফুটবল একাডেমি’। তৃণমূল থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরির প্রত্যয় নিয়ে একাডেমিটির উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার বিকেলে কিসমত এনায়েতপুর গ্রামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার সাব্বির আহমেদ পলাশ ও যশোর জেলা টেবিল সমিতির সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম বাদশা।
নওয়াব আলী ফুটবল একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ‘ইচ্ছা পূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও একাডেমির পরিচালক সাদ ইমাম। এই একাডেমির মূল উদ্দেশ্য হলো স্থানীয় তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একাডেমির প্রতিটি খেলোয়াড়ের হাতে খেলার সামগ্রী ও জার্সি তুলে দেওয়া হয়। ইচ্ছা পূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই উপহার খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়, যা তাদের প্রশিক্ষণে নতুন উদ্দীপনা যোগাবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক গাইডলাইন ও অনুশীলনের সুযোগ পেলে এই অজপাড়াগাঁ থেকেই আগামীর জাতীয় তারকারা উঠে আসবে। ফুটবলকে গ্রামীণ জনপদে আরও জনপ্রিয় করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews