1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে পৈতৃক জমি বিক্রিকে কেন্দ্র করে হামলা লুটপাট হত্যা চেষ্টার অভিযোগ ভুক্তভোগীর যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে,দিলেন ঐক্যের ডাক যশোর পদ্মবিলা কামিল মাদ্রাসায় কেন্দ্রীয় ছাত্র সংসদের শপথ গ্রহণ সম্পন্ন যশোরে মাদক ব্যবসায় বাধা দেওয়া আশিক নামে এক যুবকের উপর হামলার অভিযোগ কেশবপুরে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু ঝিনাইদহ সদর বারোয়ারী পূজা মন্দিরে বাজুস-এর সাধারণ সভা ও মন্দির সংস্কার নিয়ে আলোচনা অনুষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে: তথ্য উপদেষ্টা জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ

মণিরামপুরে পৈতৃক জমি বিক্রিকে কেন্দ্র করে হামলা লুটপাট হত্যা চেষ্টার অভিযোগ ভুক্তভোগীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা গ্রামের মাস্টার বিষ্ণু দত্তের বাড়িতে হামলা, লুটপাট ও হত্যাচেষ্টা,এবং জমি বিক্রির ৪লক্ষ ৪৫ হাজার টাকা এক ভরি ওজনের স্বর্ণের চেন গলা থেকে খুলে নেওয়ার।

অভিযোগ করেন ভুক্তভোগী বিষ্ণু দত্ত ও তার পরিবার।
গতকাল মঙ্গলবার রাতে বিষ্ণু দত্তের বিক্রয়কৃত জমির পাশে থাকা গাছের ডাল কেটে নিতে বলেন ক্রয়কৃত জমির মালিক সেলিম রেজা,যেকারণে ক্ষিপ্ত হয়ে ঐদিন রাত নয়টার দিকে সৎ চাচা ভোলা নাথ দত্ত পাপ্পু দত্ত , জয়দত্ত , বাপ্পী দত্ত, হারান দত্ত, সাগর পাল, শিখা রানী দত্ত শিল্পী রানী দত্ত দেশীয় অস্ত্র, দা, লাঠি,শাবল নিয়ে অনাধিকার বাড়িতে প্রবেশ করে এবং জমি বিক্রির অপরাধে বিষ্ণু দত্ত ও তার পরিবারের উপর হামলা লুটপাট সহ হত্যার চেষ্টা করে।
এবিষয়ে বিষ্ণু দত্তের এসএসসি পরিক্ষার্থী ছেলে রাজেস বলেন, আমি পরিক্ষার জন্য পড়ালেখা করছিলাম এবং আমার বাবা আমাকে সহযোগিতা করছিলেন এমন সময় ভোলানাথ দত্ত সহ অনেকে আমাদের বাড়ি আসে এবং আমাদের ঘরে ইটপাটকেল ছুঁড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে আমাদের মারতে আসলে আমি ভয়ে বাড়ি থেকে ছুটে চলে যায়।
রিংকু রানী দত্ত বলেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্ঠা করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং আমাকে বাশের লাঠি দিয়ে গুতা দেয় বুকে একপর্যায়ে আমার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেন খুলে নেয়।
ভুক্তভোগী বিষ্ণু দত্ত জানান,আমি জমি বিক্রি করি সেলিম রেজার নিকট, সেই জমিতে সেলিম রেজা ঘর নির্মাণ করেন।ঘরের পাশে আমার সৎ চাচাদের শিশু গাছ রয়েছে যা সেলিম রেজার ঘরের পাশে।বর্তমান প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে যেকারণে গাছের ডাল বা গাছ ভেঙে তার ঘরের উপর পড়বে এবং বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে। তারফলে সেলিম রেজা আমার চাচতো ভাই কে ঘরের উপর থাকা গাছের ডাল কেটে নিতে বলেছে শুনেছি।সেই অজুহাতে ক্ষিপ্ত হয়ে আমার উপর এই হামলা করে এবং বাড়িতে থাকা নগত ৪লাখ ৪৫ হাজার টাকা এক ভরি ওজনের স্বর্ণের চেন খুলে নিয়ে যায়। এবং নিরুপায় হয়ে আমি বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় এবং ৯৯৯ কল দিয়ে প্রশাসনের সাহায্য কামনা করি। এরপর তারা হুমকি দিয়ে যায় আমাকে ও আমার পরিবারের কাউকে বাচতে দিবে না। আমি তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

এবিষয়ে মৃত্যু সমরনাথ দত্তের স্ত্রী শিল্পী রানী বলেন, আমারা তাদের বাড়িতে যায় কিন্তু স্বাভাবিক ভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি একপর্যায়ে আমার ছেলে উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুঁড়ে। এসময় আমরা তাকে সেখান থেকে নিয়ে চলে আসি।তারা যে অভিযোগ করছে সেটা সঠিক নয়।

এবিষয়ে কথা হয় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই মোঃ হাফিজের সাথে, তিনি বলেন আমরা ত্রিপল নাইনে কল পেয়ে ঘটনা স্থলে যায় এবং তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহনে আশ্বস্ত করেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট