বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ শুরু, প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক যশোর, ২৪ এপ্রিল ২০২৬:যশোর জেলা পুলিশ লাইন্সে আজ সকাল ৮টায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হয়।

যশোর জেলার পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে এই কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতে তিনি পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে উপস্থিত প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ সরেজমিনে পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই প্রক্রিয়া উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। যাচাই চলাকালে পুলিশ সুপার মহোদয় নিয়মিত প্রার্থীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন।

দিনশেষে প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং করেন পুলিশ সুপার। তিনি নিয়োগের দ্বিতীয় দিনের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং স্পষ্ট জানান, “নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে। কোনো দালাল বা প্রতারক চক্রের সাথে যোগাযোগ করবেন না।”

এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

আগামীকাল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews