বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোর সদর হাসপাতালে আইসিইউ ও ডায়ালাইসিস কেন্দ্র চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

যশোর, ২৩ এপ্রিল ২০২৬:যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ সুবিধা ও কিডনি ডায়ালাইসিস কেন্দ্র চালুর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর জেলা কমিটি।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সংগঠনের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে যান। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মিজানুর রহমান, কমরেড পলাশ বিশ্বাস, শহর নেতা কমরেড আহাদ আলি মুন্না, কমরেড হাবিবুর রহমান মোহন, সদর উপজেলার নেতা কমরেড সাহবুদ্দিন বাটুল, কমরেড আসাদুজ্জামান পিল্টু ও কমরেড হুমায়ুন কবির সেতুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, যশোর অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার প্রধান ভরসা ২৫০ শয্যা হাসপাতাল। কিন্তু এখনও এখানে পূর্ণাঙ্গ আইসিইউ ও সরকারি ডায়ালাইসিস সুবিধা না থাকায় জটিল রোগীদের খুলনা বা ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি অনেক রোগীর প্রাণহানিও ঘটছে। দ্রুত আইসিইউ ও ডায়ালাইসিস কেন্দ্র চালু করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের দাবি জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews