1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ওয়ারিশ সনদ থেকে নাম বাদ দিয়ে ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ যশোর সদর হাসপাতালে আইসিইউ ও ডায়ালাইসিস কেন্দ্র চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ​যশোরে তীব্র গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ যশোরের সরকারি রাস্তা দখল করে প্রতিবেশীর জমির উপর দিয়ে রাস্তায় তৈরি করে যাতায়াত করার অভিযোগ ডিজেলের দাম বাড়তেই বাস ভাড়া বৃদ্ধি,যাত্রীরা ক্ষুব্ধ বিদ্যুৎ ঘাটতিতে নাকাল জনজীবন: কারখানায় উৎপাদন বন্ধ, শ্রমজীবীরা দিশেহারা, হাঁসফাঁস বৃদ্ধ-শিশু কলাকান্ডে বহিষ্কৃত বহুল আলোচিত যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর স্বপদে বহালের জন্য দৌড়ঝাঁপ দেশে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ জনের, নিশ্চিত মৃত্যু ৩৫ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, শার্শা,বেনাপোল: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৭ এপ্রিলের এই কর্মসূচিকে সফল করতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সভায় অংশগ্রহণ করেন।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৩ টার সময় লক্ষণপুর ইউনিয়ন এর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকনের
সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন,সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান শামুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কর্মসূচিকে সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, এই আগমন শার্শা উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।

সভা শেষে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট