সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবলীগ নেতার ওপর হামলা, গুরুতর আহত যশোরে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন মণিরামপুরে যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎মণিরামপুরে সমিতির ফাঁদে পড়ে দিশেহারা গ্রাহক,বিএনপি নেতার ছায়াতলে অভিযুক্ত ২ ভাই! যশোরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও ফ্ল্যাট দখলের অভিযোগ, ব্যবসায়ী ও সন্তানের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাপা যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণসহ ১ জন আটক, ৪৯ বিজিবির সফল অভিযান ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ব্যতিক্রমধর্মী বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানের আগমন উপলক্ষে সিটি কলেজে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

যশোর, ২২ এপ্রিল ২০২৬: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদল।

বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান।

এছাড়া সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ফয়সাল হাসান উপস্থিত ছিলেন।

সহ-সভাপতি মিনহাজুল আবেদীন ও মো. মাহমুদ হাসান নাইম, যুগ্ম-সম্পাদক ফারাহ সিদ্দিক ও ফয়সাল হাসানসহ সাব্বির হোসেন, সায়ন আলম সিয়াম, ফারদিন হোসেন, শোয়েব ইসলাম প্রমুখ মিছিলে অংশ নেন।

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলকে আরও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews