বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

সংবাদপত্র শিল্পকে যুগোপযোগী ও ডিজিটালাইজ করতে সরকার বদ্ধপরিকর: ডিএফপির ডিজি

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

ঢাকা অফিস: চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম বলেছেন, বর্তমান সরকার সংবাদপত্র শিল্পকে আধুনিক যুগোপযোগী ও ডিজিটালাইজড করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবিষয়ে খুবই আন্তরিক ও উদার। তিনি আরো বলেন, আগামীদিনে একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে সরকারি মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র গুলো সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ সকালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকদের সাথে ছাপাখানা ও প্রকাশনা আইন ১৯৭৩ সংবাদপত্র ও সাময়িকীর মিডিয়া তালিকাভুক্তি এবং নিরীক্ষা নীতিমালা ২০২২ প্রতিপালন বিষয়ক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শিপলু জামান, পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) সূফি আব্দুল্লাহিল মারূফ, উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ, জেলা থেকে প্রায় শতাধিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews