বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

১৪৩৩কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

সোহেল রানা , যশোর:১৪৩২কে বিদায় এবং ১৪৩৩কে স্বাগত জানিয়ে যশোরের বিদ্রোহী সাহিত্য পরিয়দের উদ্যোগে সোমবার বিকেলে (বিএসপি) বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রেসক্লাব যশোরের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রেসক্লাবের সামনে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্রোহী সাহিত্য পরিষদের উদ্যোগে প্রেসক্লাব যশোরে (দ্বিতীয়তলায়) কবিতাপাঠ, আলোচনাসভা, পুরস্কার বিতরণ, ভাঁজপত্র পূর্বরাগ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, যশোর ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, চিত্রশিল্পী কৃষি গৌতম।
বর্ষবরণ উদযাপন পরিষদের আহবায়ক কবি মঞ্জুয়ারা সোনালীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজু এবং উদযাপন পরিষদের সদস্য সচিব অরুণ বর্মন।
বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় অনুষ্ঠানে বৈশাখকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, এডিএম রতন, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যাপক সুরাইয়া শরীফ, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, বকুল হক, অ্যাড. রাশিদা আখতার লিলি, রেবেকা টপি,
অনুষ্ঠানে বর্ষবরণ উদযাপন উপলক্ষে ১০ এপ্রিল অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার ও সনদপত্র বিতরণ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বর্ষবরণ উদযাপন উপলক্ষে প্রকাশিত ভাঁজপত্র ‘পূর্বরাগ’ এর মোড়ক উন্মোচন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews