বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে শিক্ষা মন্ত্রীর মত-বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

আলামিন বিশ্বাস হিমন : গত সোমবার ১২:০০-১৪.৫৫ ঘটিকা পর্যন্ত যশোর পিটিআই মিলনায়তনে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনাব ড.আ ন ম এহছানুল হক মিলন-এমপি যশোর বোর্ডের আওতায় সকল কেন্দ্র সচিবগন ও বোর্ড কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুস্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মৎ আসমা বেগম।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আনম এহসানুল হক মিলন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মতিয়ার রহমান (এমপি),যশোর ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা: মোসলেহউদ্দীন ফরিদ (এমপি),যশোর -৫ আসনের মাননীয় সংসদ সদস্য আ্যাড গাজী এনামুল হক (এমপি), যশোর -৬ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী (এমপি),নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আতাউর রহমান বাচ্চু (এমপি), বাগেরহাট -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল আলীম (এমপি) সাতক্ষীরা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জি এম নজরুল ইসলাম, যশোর জেলা পরিষদের প্রশাসক যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন, মাদ্রাসা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক সহ আনুঃ(৮০০/৮৫০)জন কেন্দ্র সচিব,শিক্ষক, সরকারী, দপ্তরের প্রধানগনের উপস্থিতে দুপুর ১৪:৫৫ ঘটিকায় মতবিনিময় সভাটি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews