বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই এপ্রিল মাসেই শার্শার উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করতে আসছেন। এই উপলক্ষে খালপাড় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও রাস্তা সংস্কার এবং অনুষ্ঠান আয়োজনের জন্য মাটি ভরাট করে একটি উপযুক্ত প্ল্যাটফর্ম এবং স্টেজ তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০ টায় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম এবং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদ আলী,৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন,উলাশী ওয়াডের মেম্বার বদিউজ্জামান এর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খালপাড়ের রাস্তা সংস্কার ও এসকো মিটার দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান,২ এপ্রিল উলাশী ইউনিয়নের উলাশী খাল সরেজমিনে পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা ঐতিহাসিক ভাবে এই খালটি ১৯৭৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খাল পুনঃখননের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে।

উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,“উলাশী খাল দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসার সাথে সাথে এটি নতুনভাবে খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এতে এলাকার কৃষি উৎপাদন, চলাচল সুবিধা এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”

উলাশী খাল পুনঃখনন প্রকল্প এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার খাল খননের কাজের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন স্থানীয় মানুষও অংশগ্রহণ করেছিলেন। খালটি বর্ষাকালে শার্শার পাঁচটি বিলের পানি সহজেই নিষ্কাশনের মাধ্যমে জমি আবাদের আওতায় আনা সম্ভব করেছিল।

বৃহস্পতিবার ২ এপ্রিলে খাল এলাকা পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান খাল খননের অগ্রগতি এবং স্থানীয় উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হয়।

উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে এলাকার সার্বিক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি খাতের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত ও সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews