শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ’বেনাপোল: বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রমে নিয়োজিত শ্রমিকদের ৮৯১ ও ৯২৫ এই দুটি সংগঠন অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। সে সময় হাজার হাজার সাধারণ শ্রমিকর তাদের ন্যায্যমজুরির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার ( ২ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল স্থলবন্দরের ২৬ নম্বর শেডের সামনে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে ও ৮৯১ ইউনিয়ন এর দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি শুরু হয়।

শ্রমিকদের অভিযোগ, এই ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের এ মাসে বেতন দিয়েছেন ২১শো টাকা এতে দিন আয় হচ্ছে মাত্র ৭০ টাকা, সেই সকাল সাতটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত আমরা কাজ করে থাকি এত পরিশ্রম করে এই বেতন পাচ্ছি এই আয়ে কিভাবে আমরা সংসার চালাবো। এবং দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ঠিকাদাররা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন না এবং বিভিন্ন সুবিধা থেকেও বঞ্চিত করছেন।

জানা গেছে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং- ৮৯১ ও ৯২৫) নেতৃবৃন্দ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটি পরিচালক (ট্রাফিক) মোঃ সামীম হোসেনের হাতে তুলে দেন দুই ইউনিয়নের শ্রমিক বৃন্দরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বন্দরে পণ্য খালাশ কার্যক্রম সুনামের সঙ্গে পরিচালনা করে আসলেও বর্তমানে ম্যানুয়াল, ক্রেন, ফরক্লিপ ও অন্যান্য ইকুইপমেন্ট পরিচালনাকারী দুই ঠিকাদার গত দুই বছরেরও বেশি সময় ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এমনকি কোনো শ্রমিক আহত বা নিহত হলেও তাদের খোঁজখবর নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
এছাড়া মাসিক টনভিত্তিক হিসাবের অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ করা হলেও ঠিকাদারদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় না বলে শ্রমিকরা দাবি করেন। এদিকে, বন্দরে ব্যবহৃত যন্ত্রপাতির অনেকগুলোই অকেজো হয়ে পড়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে।

শ্রমিক নেতারা জানান, এ পরিস্থিতিতে শ্রমিকরা চরম দুর্ভোগের মধ্যে দিনযাপন করছেন এবং তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় শ্রমিকদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ এপ্রিল ২০২৬ (রবিবার) থেকে ম্যানুয়াল, ক্রেন, ফরক্লিপ ও ইকুইপমেন্টের অধীনে সকল পণ্য লোড-আনলোড কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য দেন ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, ইউনিয়ন ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা।
স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, কাস্টমস কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দীন ও ৯২৫ এর সহ-সাধারণ সম্পাদক (১) মোঃ আব্দুল মজিদ ও সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান সহ ৮৯১ ও ৯২৫ এর সকল শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews